মুফতী শহিদুল্লাহ বাহাদুর ভাইয়ের সাথে শিয়াদের অনলাইন বিতর্ক (২৪/১১/২০২৬) দেখে আমার অন্তরে যে ভাবনার উদয় হলো, তা এখানে সংক্ষেপে গোটা ভিডিও’র সাথে শেয়ার করলাম। (১) খলীফাতুল মু’মিনীন হযরত উমর ফারূক্ব (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর বিরুদ্ধে শিয়া গোষ্ঠীর যাবতীয় অপবাদ মাত্র একটি হাদীস দ্বারাই রদ হয়ে যায়। যথা-
إِنَّ اللّٰهَ جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ وَقَالَ ابْنُ عُمَرَ: مَا نَزَلَ بِالنَّاسِ أَمْرٌ قَطُّ فَقَالُوا فِيهِ وَقَالَ فِيهِ عُمَرُ، إِلَّا نَزَلَ فِيهِ الْقُرْآنُ عَلَى نَحْوِ مَا قَالَ عُمَرُ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ উমরের জিহ্বায় ও অন্তরে সত্য স্থাপন করেছেন।" ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, ‘মানুষের মাঝে যখনই কোনো বিষয় দেখা দিয়েছে, তারা সে বিষয়ে নিজেদের মতামত দিয়েছে এবং হযরত উমর (রাদ্বিয়াল্লাহু আনহু)-ও (তাঁর মতামত) দিয়েছেন - তখনই কুর’আন তাঁর বক্তব্যের অনুরূপ (ভাষ্য নিয়ে) নাযিল হয়েছে।’ [সুনান আত-তিরমিযী: হাদীস নং ৩৬৮২; মুসনাদে আহমাদ: হাদীস নং ৫৬৯৭; সহীহ ইবনে হিব্বান: হাদীস নং ৬৮৯৫; ইমাম তিরমিযী এটিকে 'হাসান গারীব' বলেছেন।]
অতএব, ক্বিরতাস ও মা ফাতিমা (রাদ্বিয়াল্লাহু আনহা)-এর প্রতি জুলুমের যাবতীয় শিয়া অপবাদ স্রেফ বানোয়াট কাহিনী ছাড়া কিছু নয়! কেননা ক্বিরতাসের ঘটনায় হযরত উমর ফারূক্ব (রাদ্বিয়াল্লাহু আনহু) তাঁর মত প্রকাশ করার পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো রকম বাদ সাধেন নি! তিনি তাঁকে বলেন নি, ‘তুমি ভুল বলেছো!’ অথচ অন্যরা উচ্চস্বরে কথা বলার পর তিনি তাদেরকেই বাধা দিয়েছিলেন। এমন তো নয় যে তিনি কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ, ২য় খলীফা কর্তৃক ওই কথা বলার পর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর তাতে সমর্থন দৃশ্যমান ছিলো। আমি আশ্চর্য বোধ করি এ মর্মে যে, ইসলামের স্বর্ণযুগের পুণ্যাত্মাদের প্রতি হক্বপন্থী সুন্নীদের প্রামাণিক দলিলসমূহেরই অপব্যাখ্যা করে কীভাবে উক্ত ভ্রান্ত গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টিতে অপতৎপর! এ তো রীতিমতো ইসলামের বুকে ছুরিকাঘাতের সামিল!
দ্বিতীয়তঃ খলীফাতুল মু’মিনীন হযরত আবূ বকর সিদ্দীক্ব (রাদ্বিয়াল্লাহু আনহু) সম্পর্কে উত্থাপিত অপবাদটির রদ ‘ফাদাক বাগান’ শিরোনামের অনূদিত বইটিতে আমি দিয়েছি। মন্তব্যে বইটির পিডিএফ-সহ অন্যান্য শিয়া মতবাদ রদকারী বইয়ের পিডিএফ লিঙ্ক প্রদান করলাম। অনুগ্রহ করে সবাই ডাউনলোড করে পড়ুন। ফেসবুকে তর্কাতর্কি করবেন না। গভীর গবেষণা প্রয়োজন। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন