ব্লগ সংরক্ষাণাগার

সোমবার, ১৮ মে, ২০২৬

কুর’আনে উক্ত ‘শা’আইরুল্লাহ’র অন্তর্ভুক্ত আউলিয়া (রহ.)’র মাজার শরীফও

 -এডমিন


আল্লাহতায়ালা ঘোষণা করেছেন -
ذٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى ٱلْقُلُوبِ.

অর্থ: কথা হচ্ছে এই, যে কেউ আল্লাহর শা’আইরুল্লাহ/নিদর্শনাবলীকে সম্মান করে, তবে এটা অন্তরগুলোর পরহেযগারী/খোদাভীরুতার লক্ষণ। [সূরাহ হাজ্জ, ৩২ আয়াত; তাফসীরে নূরুল ইরফান]

হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন সাহেব (রহমতুল্লাহি আলাইহি) আয়াতটির ব্যাখ্যায় লেখেন, “বোঝা গেলো যে, বাহ্যিক ইবাদতগুলো হচ্ছে বাহ্যিক দেহের তাক্বওয়া/খোদাভীরুতা/পরহেযগারী। আর অন্তরে বুযর্গব্যক্তিবৃন্দ ও তাঁদের তাবার্রুকগুলোর প্রতি সম্মান প্রদর্শন হচ্ছে অন্তরের তাক্বওয়া। আল্লাহ নসীব করুন (আমীন)! এ কথাও বোঝা গেলো, যে পশু ও পাথরের সম্পর্ক সম্মানিত পুণ্যাত্মাবৃন্দের সাথে হয়ে যায়, তা শা’আইরুল্লাহ বা আল্লাহর নিদর্শনাদি হয়ে যায়। হাদী‘র (কুরবানী) পশুগুলোকে কা’বার সাথে সম্পর্কের কারণে, সাফা ও মারওয়া পর্বত দুটিকে কা’বাওয়ালী হযরতে হাজেরা (রাদ্বিয়াল্লাহু আনহা)’র বরকতে আল্লাহর নিদর্শন বলেছেন আল্লাহ আপন পবিত্র গ্রন্থে। তাফসীরে রূহুল বয়ান গ্রন্থপ্রণেতা ইমাম ইসমাঈল হাক্কী (রহমতুল্লাহি আলাইহি) বর্ণনা করেছেন - বুযর্গবৃন্দের মাজার শরীফও শা’আইরুল্লাহ, আর যে ব্যক্তিদের সম্পর্ক আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হয়ে যায়, সবই শা’আইরুল্লাহ। [তাফসীরে নূরুল ইরফান, ২২/৩২; টীকা নং ৭৪; বাংলা সংস্করণ]

বিখ্যাত তাবেঈ (২য় প্রজন্ম) হযরত সুফিয়ান ইবনে উবায়নাহ (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেছেন - تنزل الرحمة عند ذكر الصالحين - অর্থ: ”পুণ্যাত্মা বুযূর্গানে দ্বীন/আউলিয়া কেরাম (রহ.)-এর যিকর/স্মরণ যেথা হয়, সেথা আল্লাহর রহমত নাজিল হয়।” হাফেজ ইরাকী ও ইবনে হাজর আসকালানী (রহমতুল্লাহি আলাইহিমা) স্পষ্ট করেছেন যে, এর অর্থ ও ভাবার্থ সম্পূর্ণ সঠিক ও গ্রহণযোগ্য [شبكة الألوكة]। বস্তুতঃ আউলিয়া কেরাম (রহ.)’এর মাজার শরীফে তাঁদেরই স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, যেমন - উরস/ফাতিহা, নজর/মানত, ওয়ায-যিকির, না’ত-নাশীদ, (রান্নাকৃত) তাবার্রুক বিতরণ ইত্যাদি। এগুলোর সবই শা’আইরুল্লাহ এবং বরকতময়। এগুলোকে শিরিক-বিদ’আত আখ্যা দেয়া এবং অপপ্রচার করাই হলো ইসলামবিরোধী কর্মকাণ্ড! কেননা সহীহ বুখারী শরীফে উদ্ধৃত হয়েছে আল্লাহতায়ালার বাণী - مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ - অর্থ: যে ব্যক্তি আমার ওলীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো [বুখারী, হাদীসে কুদসী, ৬৫০২; অন্যান্য হাদীসগ্রন্থেও বর্ণিত]।
পরিশেষে বলবো, বর্তমানে ‘তওহীদী জনতা’ নাম গ্রহণ করে বিভিন্ন আউলিয়া (রহ.)’র মাজার-দরগাহে আক্রমণ পরিচালনা করছে একদল লোক। তারা সত্যিকার অর্থে আল্লাহর তওহীদ তথা একত্বে বিশ্বাস করে কি-না সন্দেহ! উপরোক্ত বুখারী ও অন্যান্য হাদীসগ্রন্থে আউলিয়া (রহ.)’র প্রতি বৈরিতার বিরুদ্ধে আল্লাহর কঠোর সতর্কবাণীকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে তাঁদের মাজার-দরগাহ ভাঙ্গতে যায় যেসব লোক, জেনে হোক বা না জেনে হোক, তারা শয়তানের দোসর - কোনোক্রমেই তারা তাক্বওয়া বা খোদাভীতিসম্পন্ন নয়!
*সমাপ্ত*



শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

পবিত্র হাদীসের আলো: পেরেশানি দূর ও ঋণমুক্তির দোয়া


লেখক: মওলানা মুহাম্মদ রূবাইয়াত বিন মূসা 

 #পবিত্র_হাদীসের_আলো

হযরত আবূ উমামা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, একদিন রাসূলে পাক ﷺ মসজিদে প্রবেশ করে দেখলেন আমি (আবূ উমামা) নামাযের সময় ছাড়া বসে আছি।

তিনি বললেন, “হে আবূ উমামা! নামাযের সময় ছাড়া কেন বসে আছো?”

আমি বললাম, “ওগো আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), দুশ্চিন্তা ও ঋণ আমাকে গ্রাস করেছে।”

তিনি বললেন, “আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেবো না—যদি তুমি তা পড়ো, তাহলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধ করে দেবেন?”

আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)!”

তখন তিনি বললেন, “সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়বে—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ،
وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ،
وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ،
وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ.

”হযরত আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, “আমি তা নিয়মিত পড়তে লাগলাম, ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ আদায় করে দিলেন।” [আবূ দাউদ : আস্ সুনান, হাদীস নং ১৫৫৫]

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযন,
ওয়া আ‘উযু বিকা মিনাল ‘আজযি ওয়াল কাসাল,
ওয়া আ‘উযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল,
ওয়া আ‘উযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।

বাংলা অনুবাদ

হে আল্লাহ!
আমি আপনার কাছে আশ্রয় চাই—
দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা ও মানুষের অত্যাচার/চাপ থেকে।

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ফিরে দেখা আরব জাতিয়তাবাদের আত্মঘাত

 

-এডমিন।

আমাদের প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায়ী হজ্জ্বের ভাষণে বলেছিলেন - لا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى - অনুবাদ: "আরবের ওপর অনারবের, অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই; শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার (আল্লাহভীতি) ভিত্তিতে (হবে)।" এটা তাঁর ঐতিহাসিক বিদায় হজ্জ্বের খুতবার মূল অংশবিশেষ, যা বর্ণবাদ ও জাতিভেদ প্রথাকে সম্পূর্ণ নাকচ করে দেয়।

কিন্তু হায়! আরবীয় জাতিগোষ্ঠী মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এই বাণী সম্পর্কে পুরোপুরি বিস্মৃত হয়ে ১৭৫০ খৃষ্টাব্দ সালে নজদ অঞ্চলের মুহাম্মদ ইবনে আবদিল ওয়াহহাবের মতো এক গণ্ডমূর্খের কথায় কর্ণপাত করে। অথচ এই ব্যক্তি হামফের নামের এক বৃটিশ গুপ্তচরের ধোঁকায় পড়ে ওহাবীবাদ প্রচার আরম্ভ করেছিলো (ওই একই বছর)। নজদ অঞ্চলের সৌদ গোত্র ওহাবী মতবাদকে বৃটিশের সহায়তায় পৃষ্ঠপোষকতা করে এবং শেষমেশ আরবীয় জাতিয়তাবাদের ছদ্মাবরণে বৃটিশ গুপ্তচর কর্নেল লরেন্সের ষড়যন্ত্রে ও বৃটিশ বাহিনীর সহযোগিতায় উসমানীয় তুর্কী শাসকদের আরব অঞ্চল থেকে উৎখাত করে (১৯৩২ সাল)। এ এক করুণ ইতিহাস। কেননা তুর্কী শাসন ছিলো খাঁটি সুন্নী-সূফী মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। আরবীয় জনগণের আত্মঘাতী এ ভ্রমের কারণে সুন্নী শাসনের অবসান হয় এবং এর পরপরই বৃটিশ বাহিনী গোটা আরব অঞ্চলটিকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে। বস্তুতঃ তারা এভাবেই মধ্যযুগে হেরে যাওয়া ক্রূসেইডগুলোর বদলা নেয়, আর আরবীয় জনগোষ্ঠী নিজেদের করুণ পরিণতি চেয়ে চেয়ে দেখে!

আজ ১০০ বছর পরেও ওই ভুল সিদ্ধান্তের কুফল আরবীয়দেরকে বয়ে বেড়াতে হচ্ছে। বর্তমান ইরান যুদ্ধে আরবীয়দের আত্মোপলুব্ধি হলে হয়তো তারা এ রাহুগ্রাস থেকে বেরিয়ে আসতে পারবে, ইনশা’আল্লাহ। কাঙ্ক্ষিত ইমাম মাহদী (আলাইহিস্ সালাম)-এর শুভাগমন হলে অবশ্যঅবশ্য দিন আবার ফিরবে, মওলার মর্জিতে।
*সমাপ্ত*

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ইসলামী স্বর্ণযুগে আরব ও বর্তমান আরব


-এডমিন।

এ বিষয়ে সংক্ষেপে বলবো, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও সাহাবায়ে কেরাম (রাদ্বিয়াল্লাহু আনহুম)-এর সোনালী যুগে এবং তৎপরবর্তী পুণ্যবান পূর্বসূরী (সালাফ) ও উত্তরসূরী (খালাফ)-দের হীরণ্ময় অতীতকালে ইসলামের পরম বিকাশ হয়েছিলো। মুসলিম শাসকবৃন্দও সামাজিক ন্যায়বিচার/ইনসাফ ও নিয়ম-নীতি অনুসারে রাজ্য শাসন করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিয়ামতের আলামত/লক্ষণ বর্ণনা প্রসঙ্গে যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার সবই বর্তমানে প্রকাশিত হয়েছে। গুগল এ.আই.-কে আমি এ বিষয়ে প্রশ্ন করেছিলাম। উত্তর এখানে শেয়ার করা হলো:

আপনার উল্লেখিত বিষয়টি মূলত কিয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত বা চিহ্ন হিসেবে হাদীসে বর্ণিত হয়েছে। বিখ্যাত ‘হাদীসে জিবরাঈল’-এ এই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে [১.৩.৫, ১.৪.৪]।

রাসূলুল্লাহ (সা.) কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেছেন:

“...যখন দেখবে যে, নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকগণ সুউচ্চ অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে।” [১.২.২, ১.৩.১, ১.৪.২]

এই হাদীসটির মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:

*হাদীসের উৎস ও তথ্য*

প্রধান উৎস: এই বর্ণনাটি সহীহ মুসলিম (হাদীস নং ১), সহীহ বুখারী, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমাদ-সহ বিভিন্ন বিশুদ্ধ হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে [১.২.২, ১.৩.১, ১.৩.১০, ১.৪.৪]।

বর্ণনাকারী: প্রধানত হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) এবং হযরত আবু হুরায়রা (রা.) থেকে এই হাদীসটি বর্ণিত [১.৩.২, ১.৩.৭, ১.৪.৯]।
*হাদীসটির তাৎপর্য*

১. আকস্মিক সচ্ছলতা: এখানে ‘নগ্নপদ ও বস্ত্রহীন রাখাল’ বলতে আরবের মরুচারী বেদুইনদের বোঝানো হয়েছে, যাদের এক সময় জীবনধারণের সামান্য সরঞ্জামও ছিল না [১.৩.৫, ১.৩.১০, ১.৩.১৩]।

২. উচ্চ ভবন নির্মাণের প্রতিযোগিতা: হাদীসে বলা হয়েছে যে, এই দরিদ্র রাখালরা হঠাৎ প্রচুর সম্পদের মালিক হবে এবং প্রয়োজনের তুলনায় কেবল নিজেদের বড়ত্ব প্রকাশের জন্য সুউচ্চ ভবন তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে [১.১.১০, ১.৩.৫, ১.৩.৬]।

৩. নেতৃত্ব ও ক্ষমতা: ইমাম কুরতুবী (রহ.)-এর মতো ব্যাখ্যাকারদের মতে, এর অর্থ হলো—সমাজের নিম্নস্তরের বা অযোগ্য লোকেরা রাষ্ট্রক্ষমতা ও নেতৃত্বের আসনে বসবে এবং সম্পদের অপব্যবহার করবে [১.৩.১০]।

বর্তমান যুগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (বিশেষ করে দুবাইয়ের বুর্জ খলিফা) এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মরুচারী আরবদের মাধ্যমে গগনচুম্বী অট্টালিকা নির্মাণের যে প্রতিযোগিতা চলছে, অনেক গবেষক ও আলেম একেই উক্ত হাদীসের বাস্তব প্রতিফলন হিসেবে মনে করেন [১.১.১০, ১.২.২, ১.৩.৬, ১.৩.৯] {এ. আই.-এর উদ্ধৃতি সমাপ্ত}

আমি গুগল এ.আই.-লিঙ্কটি নিচে শেয়ার করলাম। সাথে হাদীসের আরবী উদ্ধৃতির লিঙ্কটিও শেয়ার করলাম। শেষ কথা হলো, বর্তমান আরবীয় রাজ্যগুলোর কর্ণধারবর্গ প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবায়ে কেরাম (রাদ্বিয়াল্লাহু আনহুম)-এর বংশধর বা উত্তরসূরী নয়। এরা জংলী ও দ্বীনবিরোধী গোষ্ঠী! এরা কোনোক্রমেই সুন্নী-সূফী নয়!
*সমাপ্ত*

এ. আই. লিঙ্ক: https://www.google.com/search?q=%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B8+-+%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7+%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F+%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%BE+%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%80+%E0%A6%93+%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87+%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82+%E0%A6%89%E0%A6%81%E0%A6%9A%E0%A7%81+%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87+%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8+%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87+%E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC+%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A5%A4&rlz=1C1KFKH_enBD1139BD1148&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCzEwNjk5MWowajE1qAIIsAIB8QWpg-Obv1ULy_EFqYPjm79VC8s&sourceid=chrome&ie=UTF-8&udm=50&fbs=ADc_l-YvsOTjOKSSZYD2NDRzvbZAb2y2FfCNBueOPN85cqbs4oysUjF5i_x3ov_zmvyKykq1ev748VAqfhm1InUObw9tw0ETz0XlBU2q8wxdUWNeTPgvW1G_B8jUFzO0nYn0PMtNI4Q7kdqLPYnfhP63V3zU9j6tbqB_vHF34os_kgsExC9_rAmdLyfQiAHcXjogoWuAfrRhfVMDaC8miba_Fzbsz5gJUfYXzRJ7Y9rykX8sKAKxjHuKTS2kfoXt3kzQpx0ZMZMQ&ved=2ahUKEwidvoCCjs2TAxXvUGwGHSAAHisQ0NsOegQIAxAB&aep=10&ntc=1&mstk=AUtExfAzR0gNKd3I-aOe1pqi-zYaC_z5FOGAlKP_MyBA7STa7_xfF3oS_W2dKg39FzOupZN4wYLTx1BNCPCi5zryJ4qgx4mHRYUGND73VIeCy2l1DoZifS9LArNi_NIZY3sKHiYdzKBccv7IKXUpq01s6QbrfPepT0au704&csuir=1&mtid=BevPaeORM6CJ4-EP2uqlqAo&fbclid=IwY2xjawQ8ylVleHRuA2FlbQIxMABicmlkETFxdDVia2ZhZ2VUWktIWDJUc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHqUvJiUzH1idGbyBCSTCxZ7c527uI3gW2NwNqkwxAsTQ7Vjhc57YBj_9SZUN_aem_FF6R2s3V7yvyrGLS_dpXEg

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

শবে বরা’তের হালুয়া-রুটিতে এতো এলার্জি কেন?

-এডমিন

ছোটকাল থেকে দেখে এসেছি যে আমাদের মুসলমান সমাজের পূর্ববর্তী দুই প্রজন্ম শবে বরা’তে হালুয়া-রুটি বানাতেন এবং খেতেন। ওই সময় কাউকেই এর বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করতে দেখি নি। আমি ’৬০ ও ’৭০’এর দশকের কথা বলছি। কিন্তু হাল-ফ্যাশনের কতিপয় মৌ-লোভী ও তাদের অনুসারী দল এটাকে ‘কুসংস্কার’ ও ’বিদ’আত’ (ধর্মে নতুন প্রচলন) বলে অপপ্রচার করছে বিভিন্ন মিডিয়ায়। আমি এখানে সংক্ষেপে তাদের অপযুক্তির জবাব দেবো, ইনশা’আল্লাহ।

প্রথমেই আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী আলেম মরহূম ড: ইঊসুফ ক্বারাদাউয়ী সাহেবের ওয়েবসাইট থেকে এর শরঈ বিধান জেনে নেয়া যাক। তিনি বলেন:

كان أول مبدأ قرره الإسلام: أن الأصل فيما خلق الله من أشياء ومنافع، هو الحل والإباحة، ولا حرام إلا ما ورد نص صحيح صريح من الشارع بتحريمه، فإذا لم يكن النص صحيحا -كبعض الأحاديث الضعيفة- أو لم يكن صريحا في الدلالة على الحرمة، بقي الأمر على أصل الإباحة.

অর্থ: দ্বীন-ইসলামের প্রাথমিক মৌলনীতি হলো, আল্লাহতায়ালা তাবৎ যা কিছু (তথা বিষয়/বস্তু) সৃষ্টি করেছেন (দুনিয়ায়), তা (মানবের জন্যে) উপকারী; তাই তা হালাল (অনুমতিপ্রাপ্ত) ও মোবাহ (বৈধ); এবং শরীয়তের বিধানদাতা (আল্লাহর কুর’আন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ)-এর কাছ থেকে কোনো সুস্পষ্ট নস্/দলিল দ্বারা স্পষ্টভাবে নিষিদ্ধ হওয়া ছাড়া কিছুই নিষিদ্ধ নয়। যদি ’নস্’টি সুস্পষ্ট না হয় - যথা কিছু দুর্বল হাদীস, অথবা নিষিদ্ধকরণের ইঙ্গিতের ক্ষেত্রে অস্পষ্ট দলিল - তাহলে বিষয়টি মূলতঃ জায়েয থাকে। [শাইখ ক্বারাদাউয়ী সাহেবের বিস্তারিত বক্তব্য-সম্বলিত ওয়েবসাইট লিঙ্ক মন্তব্য সেকশানে প্রদত্ত]

এখন প্রশ্ন হলো, হালুয়া-রুটি খাওয়া কি হারাম? ভ্রান্ত মৌ-লোভীচক্র এখানে অপকৌশল প্রয়োগ করে থাকে। তারা বলে, “না, তা খাওয়া জায়েয, তবে শবে বরা’তের রাতের সাথে সম্বন্ধ স্থাপন করে ইবাদত-বন্দেগীর সওয়াব/পুণ্য লাভের উদ্দেশ্যে তা খাওয়া ‘কুসংস্কার’ ও ‘বিদ’আত।’ আসলে এই সমস্যাটি তাদেরই বক্র অন্তরের, মুসলমান সমাজের কোনো দোষ এতে নিহিত নেই। কেননা কেউই এটাকে শবে বরা’তে পালনীয় ইবাদতের অংশ বিবেচনা করেন না। এটা তাঁরা করেন একমাত্র মানুষ ও প্রতিবেশীদের খাওয়ানোর উদ্দেশ্যেই। এই খাওয়ানোর নিয়্যত তথা সদুদ্দেশ্য আলাদা সওয়াব বা পুণ্যের ভাগীদার করে তাঁদের। ভ্রান্ত মৌ-লোভীদের মনের বক্রতা তাদের এ আপত্তি উত্থাপনে প্রমাণিত হয়, কেননা তারা মূল শবে বরা’ত পালনকে বাধা দেয়ার দুরভিসন্ধি নিয়েই এ আপত্তি তুলেছে। অথচ মানুষকে খাওয়ানোর পক্ষে অজস্র শরঈ দলিল আমাদের সামনে বিদ্যমান।
একইভাবে, শবে বরা’ত উপলক্ষে সন্ধ্যায় গোসল করা নিয়েও আপত্তির শেষ নেই। আবারো জবাব হলো, গোসল করা কি হারাম? প্রকৃতপক্ষে ভ্রান্তদের প্রথম টার্গেট ছিলো শবে বরা’তকে নিষিদ্ধ প্রমাণ করা। এ অসদুদ্দেশ্যে তারা শবে বরা’তের সমর্থনে বর্ণিত হাদীসগুলোকে সহীহ বা বিশুদ্ধ নয় বলে অপপ্রচারে মাঠে নেমেছিলো। কিন্তু এসব হাদীসের মধ্যে এমন বেশ কিছু আছে যেগুলো সহীহ, আর সেগুলো বাকি যয়ীফ/দুর্বল হাদীসগুলোকে সুদৃঢ় করেছে। মানুষকে বিভ্রান্ত করার এজেন্সী গ্রহণকারী এই ভ্রান্তপন্থী চক্রটি হক্কপন্থী উলামার জোরালো প্রতিরোধের মুখে তাদের মূল কাজে ব্যর্থ হয়ে এখন বিষয়টির আনুষঙ্গিক দিকগুলোর দিকে ঢিল ছুঁড়ছে! তাদের ষড়যন্ত্র দিবালোকের মতো পরিষ্কার! মুসলমান সমাজ তা যথাযথভাবে দেখতে না পেলে বদ-নসীবী তাঁদেরই ললাটে আঁকা হবে, আল্লাহ মাফ করুন (আমীন)! আমাদের কাজ ছিলো সতর্ক করা, এখানে তাই করলাম। আল্লাহ সবাইকে হেদায়াত দিন, আমীন।

জরুরি জ্ঞাতব্য

ইসলামের উসূলের কায়দা হলো, হারাম প্রমাণের জন্যই কুর'আন-হাদীসের দলিল জরুরি। কিন্তু যাঁরা কোনো বিষয় বা বস্তুকে জায়েয বলেন, তাঁদের দলিলের প্রয়োজন নেই। অতএব, হালুয়া-রুটি খাওয়া হারাম সেটার দলিল দেখাতে হবে! মুসলমান সম্প্রদায়ের প্রতি মনের সন্দেহ অথবা কারো অন্তরের অবস্থা কল্পনা করে বা তার সম্ভাবনার উপর শরীয়তের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে না! উসূলের এ কায়দাটি কুরআন মজীদের সূরাহ বিভিন্ন আয়াতের উপর প্রতিষ্ঠিত যা শাইখ ক্বারাদাউয়ীর উল্লেখিত ওয়েবসাইটে স্পষ্ট আরবীতে উদ্ধৃত হয়েছে - هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُمْ مَّا فِي ٱلأَرْضِ جَمِيعاً - অর্থ: তিনিই, যিনি তোমাদের জন্যে সৃষ্টি করেছেন যা কিছু পৃথিবীতে রয়েছে [২/২৯]। অন্যত্র ঘোষিত হয়েছে - وَسَخَّرَ لَكُمْ مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلأَرْضِ جَمِيعاً مِّنْهُ - অর্থ: এবং তোমাদের জন্যে কাজে লাগিয়েছেন যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে স্বীয় নির্দেশে [৪৫/১৩]। আরো ঘোষিত হয়েছে - أَلَمْ تَرَوْاْ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُمْ مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً - অর্থ: তোমরা কি দেখো নি যে, আল্লাহ তোমাদের জন্যে কাজে নিয়োজিত করেছেন যা কিছু আসমানসমূহে ও জমিনে রয়েছে এবং তোমাদেরকে পূর্ণমাত্রায় দিয়েছেন আপন অনুগ্রহসমূহ, প্রকাশ্যে ও অপ্রকাশ্যে [৩১/২০; নূরুল ইরফান]।
সমাপ্ত